খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম, খোলা থাকবে আবাসিক হল


 করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান ও আবাসিক হল খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৪টায় অনলাইনে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দ সংযুক্ত ছিলেন।


সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, খুবির চলমান সশরীরে শিক্ষাকার্যক্রম ২১ জানুয়ারি থেকে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় শিক্ষাকার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে অব্যাহত থাকবে। তত্ত্বাবধায়কের অধীনে গবেষণা কাজ সশরীরে চলবে। একই সঙ্গে আবাসিক হল খোলা থাকবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ওই সময় (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্ধ থাকবে। এই বিষয় সহ আগামী ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য শিক্ষা সমাপনী অনুষ্ঠান সত্যম '১৭ - র‌্যাগ '২২ এর ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে অফিসসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে চলবে। তবে জরুরি সেবাসমূহ (বিদ্যুৎ,পানি, মেডিকেল, নিরাপত্তা, এস্টেট, ইন্টারনেট, আইসিটি ইত্যাদি) যথারীতি চালু থাকবে। এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুবি ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ সমাজকর্ম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ভর্তি  বিজ্ঞপ্তি