বন্ধ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠান


 দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা সরকারি সিদ্ধান্তের আলোকে দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাসমূহও এখন বন্ধ রাখায় সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে ক্লাস চলবে।

Comments

Popular posts from this blog

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ভর্তি  বিজ্ঞপ্তি

অনার্স দ্বিতীয় বর্ষ ২০২৩ বিভাগ সমাজকর্ম